- দেওয়ানহাট, কোচবিহার :দেওয়ানহাট মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প
ইউনিটের উদ্যোগে আজ সারাদিন ধরে পাতিল হলো হার ঘর তেরঙ্গা কর্মসূচী৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাবন্ধু ও ছাত্র ছাত্রীরা৷ সবাই মিলে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা হাতে শোভাযাত্রা করেন। অনুষ্ঠানের গুরুত্ব বিশ্লেষণ করেন জাতীয় সেবা প্রকল্পের নোডাল অফিসার অধ্যাপক শঙ্খপ্রদীপ ঘোষ মহাশয়। এরপর ছাত্রছাত্রীরা এলাকার গ্রামবাসীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। স্বাধীনতার অমৃত স্বাদ সবার সাথে মিলেমিশে ভাগ করে নেয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা৷


